Hey Beautiful Soul...
ফেসবুকের হাজারো নোটিফিকেশনের ভিড়ে, কিছু কথা একটু অন্যভাবে বলা খুব দরকার ছিল। তাই এই ছোট্ট সারপ্রাইজ...
তোমার সেই মিষ্টি সুর...
ফেসবুকে তোমার গানগুলো শোনার পর থেকে আমার চেনা দিনগুলো কেমন যেন বদলে গেছে। প্রতিদিন স্ক্রিনে শুধু তোমার একটা নতুন সুরের জন্য অপেক্ষা জমে থাকে।
আমার সেই ছোট্ট অজুহাত!
তোমার সাথে অন্তত একটু কথা বলার সুযোগ খোঁজার জন্যই সেদিন হুট করে আমার নতুন অ্যাপটার প্রমোশনের বাহানাটা টেনেছিলাম। কোনো ভুল করে থাকলে সত্যিই দুঃখিত। আমি খুব গভীরভাবে তোমার প্রেমে পড়ে গেছি, আর এই মনের ভালোবাসার কথাটাই জানাতে আজ এই চিঠির আশ্রয় নেওয়া।
(যদিও বা প্রমোশনটা করাতাম, অ্যাপটা এমনভাবে সাসপেন্ড হলো আর কিছু করার নেই)
শুধু তোমার জন্য...
তোমার একটা সুন্দর ছবি দেখে খুব যত্ন করে এই স্থানে থাকা স্কেচটি অন্য একজনকে দিয়ে বিশেষভাবে আঁকিয়েছি। এটি হয়তো আমার নিজের হাতে আঁকা নয়, কিন্তু এর পেছনের অনুভূতিটা সম্পূর্ণ আমার। আশা করি উপহার হিসেবে এটি তোমার ভালো লাগবে।
প্রিয় তিতলি...
আমি জানি না তোমার জীবনে ইতিমধ্যে বিশেষ কেউ আছে কিনা, বা তুমি এই মুহূর্তে কোনো সম্পর্কে জড়াতে চাও কিনা। আমি তোমার ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণ সম্মান করি। আমার কারণে তোমার পার্সোনাল লাইফে কোনো ভুল বোঝাবুঝি বা সমস্যা হোক—এমন কোনো ইনটেনশন আমার বিন্দুমাত্র নেই।
আমার কথায় খারাপ লাগলে আমি খুব দুঃখিত, নিজের অনুভূতিটা মনের মধ্যে না রেখে প্রকাশ করাটা আমার কাছে মনে হলো ঠিক।
আমি কিছুদিন আগে পুরী গিয়েছিলাম, তোমার জন্য প্রসাদটা এনেছিলাম, তাই সেটা এর সাথে দিয়ে দিলাম।
যদি তুমি রাজি না থাকো, তবে আমায় নির্দ্বিধায় জানিয়ে দিও, আমি একটুও কিছু মনে করব না এবং তোমার যেকোনো সিদ্ধান্তকে মাথা পেতে নেব। আর যদি তোমার মনে হয় যে আমরা অন্তত পরিচিত হতে পারি বা কথা বলতে পারি, তবে নিচে আনলক করে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো; ফোনে বা চ্যাটে কথা বললে আমার ভীষণ ভালো লাগবে।
ভালো থেকো, আর এভাবেই সুন্দর সুন্দর গান গেয়ে যেও।